ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন: আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২২ মে) ডিএনসিসিতে মশক নিধন সংক্রান্ত সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আতিক বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয় সেজন্যই আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব অঞ্চলে এডিস মশা নিধন সংক্রান্ত জনসচেতনতামূলক এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে। রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ এ রকম আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, কারও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

সচেতনতামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আতিক বলেন, আজকে যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে, সাত দিন পর যদি পুনরায় একই বাসায় এডিসের লার্ভা পাওয়া যায়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্যক্রমে উদ্বোধনকালে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিশেষজ্ঞদের মতে ২০২০ সালে ঢাকা মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় তিন গুণ হওয়ার কথা থাকলেও ডিএনসিসির সুযোগ্য মেয়রের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল না বললেই চলে। ডিএনসিসির মেয়রের নেতৃত্বে স্থানীয় কাউন্সিলরসহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নগরীতে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা ও অভিনেতা চঞ্চল চৌধুরী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমি অধিগ্রহণে দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার ডিসিসহ অর্ধশতাধিক কর্মকর্তা

তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন: আতিক

আপডেট সময় ০৬:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১