ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর কোনো প্রশ্ন শুনতে চান না তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

উইকেটে সেট হওয়া কোনো ব্যাটসম্যান যখন আউট হয়ে যান তাকে ক্রিকেটীয় ভাষায় ‘আত্মহত্যাই’ বলা হয়। অথচ এই কাজটি নিয়মিত করে যাচ্ছেন তামিম ইকবাল।

সবশেষ শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে নার্ভাস নাইনটিতে গিয়ে আউট হন তামিম।

রোববার থেকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং অ্যাপ্রোচ কেমন থাকবে, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করতেই ঝাঁজাল উত্তর দেন দেশসেরা এ ওপেনার।

তামিম বলেন, আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি। এটি কখনও থামছে না। প্রশ্ন আসতেই থাকে। আমি কোন অ্যাপ্রোচে খেলব? গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলেছি ওই অ্যাপ্রোচেই খেলব। কারণ এতে আমি বেশ সফল হয়েছি।

তিনি আরও বলেন, এটি নিয়ে আমার ভবিষ্যতেও আর কিছু বলার নেই। অনেক বলেছি…। আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না।

উইকেট নিয়ে দেশসেরা এ ওপেনার বলেন, উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি। যে উইকেটের দায়িত্বে আছেন তাদেরও খুব স্পষ্টভাবে বলে দিয়েছি কী ধরনের উইকেট চাই। আশা করি আমরা সে রকম উইকেটই পাব।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে এর চেয়ে বেশি কিছু বলা আমি জরুরি মনে করি না। কারণ আমি নিশ্চিত (এখানে বললে) প্রতিপক্ষও এটি জানবে। এ রকম কোনো কিছু হবে না, যা খুবই ভিন্ন। যারা এর সঙ্গে আছে, তাদের স্পষ্টভাবে বলে দেওয়া আছে— কেমন উইকেট চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর কোনো প্রশ্ন শুনতে চান না তামিম

আপডেট সময় ০৯:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১