ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’

স্বামী-সন্তান রেখে অন্যকে বিয়ের ৪ মাস পর লাশ হলেন গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈরে স্বামী-সন্তান রেখে অন্যের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ের ৪ মাস পার জননী বিথি বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার টেকেরহাট সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের বাঘা বাড়ি এ ঘটনা ঘটে । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের বাবুল কাজীর মেয়ে জননী বিথি গত চার মাস আগে তার পূর্বে স্বামী রাসেল শেখ ও ৪ বছরের ছেলে রিয়ানকে রেখে পালিয়ে গিয়ে একই গ্রামের রফেজ বাঘার ছেলে ফুলচান বাঘার (২৪) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এর কিছুদিন পরে বিথি জানতে পারেন তার স্বামী ফুলচান নেশা করে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয় । এরপর মঙ্গলবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ বিথির মা বানেচা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের জামাই ফুলচান নেশা করতো। নেশা এবং আমার নাতি রিয়ানের সঙ্গে দেখা করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই ।

তবে নিহত বিথির শ্বশুর রফেজ বাঘার দাবি, বৃহস্পতিবার রাতে আমার ছেলে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাসস্ট্যান্ডে যায় । পরে আমার ছেলের বউ বিথি আমার ছেলেকে বারবার ফোন দিয়ে না পেয়ে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে ।

রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

স্বামী-সন্তান রেখে অন্যকে বিয়ের ৪ মাস পর লাশ হলেন গৃহবধূ

আপডেট সময় ০১:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১