ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

এবারও হজের সুযোগ পাচ্ছেন না বিদেশিরা?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় এবারও বিদেশিদের জন্য বন্ধ হতে পারে হজের সুযোগ। সৌদি আরবের হজ কর্তৃপক্ষ টানা দ্বিতীয়বারের মতো বিদেশিদের বাদ রেখে হজের পরিকল্পনা করছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবল দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের অংশ নেয়ার সুযোগ দেয়া হতে পারে।

এর আগে গত বছরও করোনা মহামারির মধ্যে নিজ দেশের সীমিতসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে হজ।

স্বাভাবিক সময়ে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। রমজানসহ সারা বছর ওমরায় অংশগ্রহণ করেন লাখ লাখ মুসলিম। তবে করোনা মহামারির কারণে হজ ও ওমরা সীমিত করা হয়েছে। দীর্ঘদিন পর ওমরা ভিসা চালু করলেও রয়েছে অনেক বিধিনিষেধ। এছাড়া সব দেশকে এখনো ওমরার ভিসা দেয়া হচ্ছে না।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী, দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা। তবে করোনা মহামারি তাদের সেই পরিকল্পনা অনেকটা ভণ্ডুল করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

এবারও হজের সুযোগ পাচ্ছেন না বিদেশিরা?

আপডেট সময় ০৮:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১