ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় খুঁড়ে রাখা হচ্ছে সারি সারি কবর

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়েরবাজার কবরস্থানে লাশ দাফন বেড়েছে কয়েকগুণ। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য নির্ধারিত ৮ নম্বর ব্লকে গিয়ে দেখা যায়, একপাশেই খুঁড়ে রাখা হয়েছে অন্তত ২৫টি কবর। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম ডক্টর টিভি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা আক্রান্ত মৃতদেহের চাপ বাড়ায় গোরখোদকরা কোদাল দিয়ে কবর খুঁড়ে শেষ করতে না পেরে এক্সকাভেটর দিয়ে আগেই কবর খুঁড়ে রাখছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দিনে এ কবরস্থানটিতে গড়ে করোনায় মৃত ৮ থেকে ১০ টি লাশ দাফন করা হচ্ছে।

গত বছরের ২৭ এপ্রিল থেকে রায়েরবাজার কবরস্থানে করোনায় মৃতদের দাফন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত প্রায় এক বছরে দাফন করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।

গোরখোদকদের সাথে কথা বলে জানা যায়, গত শীতেও করোনায় মৃতদেহ কম আসছিলো। করোনায় মৃতদেহ বাড়ায় কাজের চাপও বেড়েছে।

দীর্ঘদিন গোরখোদকের কাজ করা সিরাজ বলেন জানান, এতো লাশ আসছে কথা বলার সময় নাই। কোদাল দিয়ে কবর খুঁড়ে কুল পাচ্ছিলাম না। ভেকু (এক্সকাভেটর) দিয়ে খোঁড়ায় আমাদের কষ্ট কমেছে।

কবরস্থান সূত্রে জানা যায়, রায়েরবাজার কবরস্থানে গোরখোদক আছেন ২৮ জন। তারা প্রতিদিন ২টি ধাপে দায়িত্ব পালন করছেন। একদল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত। আরেকদল দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত। কাজরে চাপ বাড়ায় মধ্যরাত পর্যন্তও কাজ করতে হচ্ছে বলেও জানায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় খুঁড়ে রাখা হচ্ছে সারি সারি কবর

আপডেট সময় ০৫:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১