ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আইসল্যান্ডে ৮০০ বছর পর অগ্ন্যুৎপাত

আকাশ নিউজ ডেস্ক:

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে শুরু হয়েছে। প্রায় ৮শ বছর পর আবার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটলো। খবর বিবিসির।

গত তিন সপ্তাহে আইসল্যান্ডে ৪০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। অগ্নুৎপাত শুরুর আগে ফাগরাডালসফলের ১.২ কিলোমিটার দূর থেকে ৩.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ৮:৪৫ মিনিটের দিকে রিকজাভিক থেকে ৪০ কিলোমিটারের মতো দূরে ফাগরাডালসফলে অগ্ন্যুৎপাত শুরু হয়। পরবর্তীকালে ওয়েবক্যাম ও স্যাটেলাইটের ছবির মাধ্যমে অগ্ন্যুৎপাত নিশ্চিত হয়।

অগ্ন্যুৎপাতের এলাকায় কোস্টগার্ডের হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে যে ছবি সংগ্রহ করা হয় যাতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ হয়ে নিচে গড়িয়ে পড়ছে। অগ্নুৎপাতের এলাকা থেকে আট কিলোমিটার দূরে বসবাসকারী র‍্যানভিগ গুডমুন্ডসডোটির বলেন, ‘আমি আমার জানালা থেকে লাল আভাময় আকাশ দেখতে পাই। সবাই গাড়ি চালিয়ে সেখানে যাচ্ছে।’

অগ্ন্যুৎপাতে খুব বেশি ছাই বের হবে না বলে ধারণা করা হচ্ছে। তাই আশা করা হচ্ছে, এর ফলে বিমান চলাচল বাঁধাগ্রস্ত হবেনা। তবে ২০১০ সালে ইজাফল্লাজোকাল আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সমগ্র ইউরোপে বিমান চলাচল স্থগিত করতে হয়েছিল। আইসল্যান্ডে দুটি টেকটোনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প অনুভূত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আইসল্যান্ডে ৮০০ বছর পর অগ্ন্যুৎপাত

আপডেট সময় ০৬:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১