ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নগরবাসী বলেন, ‘ছোট আতিক কামড়াচ্ছে’

আকাশ জাতীয় ডেস্ক:

মশার কামড় নিয়ে নগরবাসীর সমালোচনা তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরাবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। আমি শুনেছি, অনেক মানুষ মশায় কামড়ানো নিয়ে সমালোচনায় এসব বলেন।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারা পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে পরামর্শ চান মেয়র।

আতিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা তা সমাধান করেছি। তার অনেক প্রমাণ আছে।

মেয়র বলেন, গতকাল আমি আলোচনা শুনেছি। নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। সুতরাং আমরা কীভাবে এই সমস্যা সমাধান করতে পারি তা নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই মশা আছে। মশা নিয়ন্ত্রণে তারা অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আসুন মশা নিয়ন্ত্রণে খোলামেলা আলোচনা করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে তরুণদের ‘তেলাপোকা জনতা পার্টি’ কি বিকল্প?

নগরবাসী বলেন, ‘ছোট আতিক কামড়াচ্ছে’

আপডেট সময় ০৭:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১