ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেম করায় মেয়ের মাথা কেটে থানার পথে বাবা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাস্তা দিয়ে স্বাভাবিক চলনে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। হাতে নিজের মেয়ের কাটা মাথা। বুধবার দুপুরে যোগীরাজ্য উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়রা জানান, এক যুবকের সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ১৭ বছরের কন্যার মাথা কেটে হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন সরভেশ কুমার। লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরে পান্দেতারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মাঝপথে দুই পুলিশকর্মী ওই ব্যক্তিকে আটকান। তার পর ফোনে ভিডিও করতে শুরু করেন। নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। কার মাথা হাতে ঝুলিয়ে তিনি যাচ্ছেন, সেটিও জিজ্ঞাসা করেন। এ সময় নির্বিকারে যাবতীয় প্রশ্নের উত্তর দেন সবজি বিক্রেতা সরভেশ।

পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করেন, তিনিই মেয়ের মাথা কেটে হাতে ঝুলিয়ে থানায় যাচ্ছেন। তিনি জানান, ঘরের দরজা বন্ধ করে একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়ের মাথা কেটে ফেলেছেন তিনি।

বাকি দেহাংশ ঘরের মধ্যেই পড়ে আছে। পুলিশ এই ভয়ানক বর্ণনা শোনার পর ওই কাটা মাথা রাস্তায় নামিয়ে ওখানেই সরভেশকে আটক করে। পুলিশের হাতে ধরা দিতে তিনি অবশ্য কোনো প্রতিবাদ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেম করায় মেয়ের মাথা কেটে থানার পথে বাবা!

আপডেট সময় ০৪:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১