ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোয়া ও কোরআনের বরকতে আল্লাহ মহামারি থেকে রক্ষা করেছেন: ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রিয় বান্দাদের দোয়ার বরকতে মহান আল্লাহতায়ালা বাংলাদেশকে করোনা মহামারির ভয়াবহ পরিণতি হতে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের হিফজ মাদ্রাসাগুলো খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। তিনি ভেবেছেন দিন-রাতে মহান আল্লাহতায়ালার বাণী তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতায়ালা হয়ত এ মহামারি পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করবেন।

আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা হাফেজ-আলেমসহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছেন। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে আন্তর্জাতিক কিরাত সংস্থা আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআনভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার প্রসারে আজকের আন্তর্জাতিক কিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ অনেক অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও ইসলামের খেদমতে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছেন।

আন্তর্জাতিক এ কিরাত সম্মেলনে বাংলাদেশ, মিসর, ইরান, তুরস্ক,আফগানিস্তানসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বারী সাহেবরা পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করে শ্রোতাদের মুগ্ধ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দোয়া ও কোরআনের বরকতে আল্লাহ মহামারি থেকে রক্ষা করেছেন: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১