ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২ আলজেরিয়ায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন

১৮ মার্চ আসছে চঞ্চল চৌধুরী ও শুভর ‘কন্ট্রাক্ট’

আকাশ বিনোদন ডেস্ক :

কিছুদিন ধরেই আন্তর্জালে দেশীয় কয়েকজন তারকা একের পর এক পোস্টার শেয়ার করে দর্শক ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। এবার ঘোষণা এলো, চঞ্চল চৌধুরী, আরেফিন শুভ, মম, মিথিলা প্রমুখ অভিনীত ‘কন্ট্রাক্ট’ নামের ওয়েবসিরিজটি মুক্তি পাচ্ছে ১৮ মার্চ।

মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা পাঠকনন্দিত বই ‘কন্ট্রাক্ট’র উপর ভিত্তি করে ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে। ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে রাজনীতির এক অন্ধকার জগত, যেখানে স্বার্থোদ্ধারের জন্য গড়ে তোলা হয় খুনিদের। এই প্রথমবারের মতো কোন ওয়েব সিরিজে একসাথে কাজ করেছেন ঢাকার চলচ্চিত্রের অন্যতম তারকা চঞ্চল চৌধুরী ও আরেফিন শুভ।

ওয়েব সিরিজটির অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা ও তারিক আনাম খান। ‘কন্ট্রাক্ট’ পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সহকারী পরিচালক হিসেবে রয়েছেন পার্থ সরকার। সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে গতকাল সন্ধ্যায় এই ওয়েব সিরিজটি সম্পর্কে দর্শকদের জানিয়েছেন আরেফিন শুভ।

রাজনৈতিক-রোমাঞ্চ ঘেরা এই ওয়েব সিরিজটি জিফাইভে বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশী দর্শকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

১৮ মার্চ আসছে চঞ্চল চৌধুরী ও শুভর ‘কন্ট্রাক্ট’

আপডেট সময় ১০:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১