ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই: স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসের টিকার প্রয়োগ চলছে। ইতিমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার দুটি চালান এসেছে। পরবর্তী চালানগুলো পাওয়ার ব্যাপারে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার বিকাল তিনটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে রেড ক্রিসেন্টের কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

টিকা সময়মতো পাওয়া যাবে কি না এটা নিয়ে অনেকের মনে সংশয় আছে। এ ব্যাপারে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘সময়মতো সব টিকা আসবে। টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বেসরকারি খাতকে কোনো টিকা দেবে না সরকার। তারা আমদানি করে টিকা দিতে পারবে, তবে সেক্ষেত্রে মূল্য সরকার নির্ধারণ করে দেবে।’

খুরশীদ আলম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের টিকা দেয়া হবে।’

গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

রবিবার পর্যন্ত প্রায় ৪৩ লাখ লোক টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে টিকা নিয়েছেন ৩১ লাখের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই: স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০৫:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১