ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন নীতি না মানলে যে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ

আকাশ আইসিটি ডেস্ক : 

ব্যবহারকারীদের জন্য নিজেদের নীতিমালায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে নতুন নিয়ম ব্যবহারকারীরা মেনে না নিলে তাদের আইডির পরিণতি কী হতো সেটা এতদিন অনিশ্চিত ছিল।

অবশেষে প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ এর জবাব দিয়েছে।
টেকক্রাঞ্চ বলছে, সম্প্রতি এ বিষয়ে হোয়াটস অ্যাপের দৃষ্টি আকর্ষণ করা হলে, এক ই-মেইল বার্তায় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

হোয়াটসঅ্যাপ বলছে, যেসব ব্যবহারকারী আগামী ১৫ মে এর মধ্যে নতুন এ নিয়ম মেনে নেবেন না, তাদের আইডি শুরুতেই বন্ধ হয়ে যাবে না। তবে বেশ কিছু ফিচার তাদের জন্য সীমিত করে দেবে প্ল্যাটফর্মটি। পুরো বিষয়টি থাকছে এখানে:

১) শুরুর দিকেই হোয়াটসঅ্যাপ আইডি বা অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ বা মুছে যাবে না।

২) ব্যবহারকারীরা ইনকামিং কল রিসিভ করতে পারবেন। এছাড়াও নোটিফিকেশন দেখতে পারবেন। তবে নিজেরা কোনো মেসেজ (বার্তা) পাঠাতে বা অন্যের পাঠানো বার্তা পড়তে পারবেন না।

৩) নিয়ম মেনে না নেওয়ার কারণে কোনো অ্যাকাউন্ট যদি একবার মুছে ফেলা হয়, সেটি আর ফেরত পাওয়া যাবে না।

৪) ব্যবহারকারীর সব মেসেজ বা বার্তা মুছে ফেলা হবে।

৫) ব্যবহারকারীর আইডি সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।

৬) অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখেন। তবে আগে থেকে সংরক্ষণ করে রাখা ব্যাকআপও মুছে ফেলা হবে।

৭) তবে ব্যবহারকারীরা চাইলে আগামী ১৫ মে এর পূর্বে নিজেদের চ্যাটের যাবতীয় তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন।

৮) যেসব ব্যবহারকারীর আইডি সাময়িকভাবে স্থগিত আছে, তাদের ক্ষেত্রে নতুন নিয়মের এসব শর্তাবলী আগামী ১৫ মে এর পর থেকে কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন নীতি না মানলে যে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ১০:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১