ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

চটে গিয়ে শাকিব বললেন স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার?

আকাশ বিনোদন ডেস্ক : 

সিনেমার বাজেটকে ১০ থেকে ২০ লাখে নামিয়ে আনায় ‘স্টুপিড’ বলে চটলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল বৃহস্পতিবার রাতে তপু খান পরিচালিত প্রথম সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন জনপ্রিয় এই নায়ক।

শাকিব বলেন, ‘তারা বলছে, ভাই না খেয়ে মরছে, মানুষগুলোকে আমি কাজ দিচ্ছি। তোমার কাজ দেওয়ার দরকার নেই স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার? আমার ১০০/৫০০ সিনেমার দরকার নেই, আমাদের একটি সিনেমা দরকার।’

তিনি আরও বলেন, ‘একটি ভালো সিনেমা, সিনেমা হলকে এবং ইন্ডাস্ট্রিকে কী পরিমাণ ফিডব্যাক দিতে পারে সেটা আপনারা সকলেই জানেন। আমি আমার অনেক সিনেমার সময় বলতে শুনেছি, ভাই গত ৬ মাসের যত লোকসান ছিল সেটা পুষিয়ে ফেলেছি একটা সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই।’

শাকিব বলেন, ‘বিশ্ব সিনেমা বা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই; সেখানে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের তুলনায় ছোট টলিউড, পাঞ্জাবি, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রিগুলো এখন পৃথিবীকে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেজিএফ’-এর কথাই যদি বলি, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে। আর আমার দেশের সিনেমা এখন ১০ লাখ, ২০ লাখে নেমে এসেছে! হোয়াট অ্যা ফিল্ম ম্যান! কী চিন্তাধারা! কী রকম ব্যাপার।’

উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় তপু খানের পরিচালনায় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন শবনম বুবলী। আরও অভিনয় করবেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

চটে গিয়ে শাকিব বললেন স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার?

আপডেট সময় ১০:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১