ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইশরাকের গাড়িবহরে পুলিশি বাধার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশাল যাওয়ার পথে ফেরিঘাটে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশরী ইশরাক হোসেন। বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর সোয়া ১০টির দিকে গাড়িবহর মাওয়া ফেরিঘাট পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে জানান ইশরাক হোসেন।

গাড়িবহরে থাকা ইশরাকের সহকারী সুজন মাহমুদ জানান, মাওয়া ফেরিঘাটে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনের গাড়িবহর পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এমনকি গাড়ির চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি রেখে চলে যেতে বাধ্য করা হয়। পরে ট্রলারযোগে বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন ইশরাকসহ নেতাকর্মীরা। কিন্তু মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন ও তার সঙ্গীরা পৌঁছালে ঘাট এলাকার সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় এক নেতার গাড়ি নিয়ে সমাবেশের উদ্দেশে রওনা দেন ইশরাক।

এদিকে সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।

বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে আজ দুপুরে সমাবেশ শুরু হবে। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বরিশালে। সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইশরাকের গাড়িবহরে পুলিশি বাধার অভিযোগ

আপডেট সময় ০১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১