ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’ ‘বললেন বিএনপির আলাল ‘

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন। না হলে লু‌ঙ্গিতে মালকোঁচা দিলেও কাজ হবে না। যখন আপনারা দৌড়াবেন তখন অন্য গ্রুপ বলবে ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’। সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান কিংবা বেগম জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন। গ্রেফতার সবাইকে মুক্তি দেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

আইন-শৃংখলা বাহিনীর উদ্দেশে আলাল বলেন, আজকের কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের যেখানে যে অবস্থায়ই আপনারা বাধা দিয়ে পথরোধ করে রেখেছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না। বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে। এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকারের সমস্ত আসর এক এক করে। সেই দিন পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা আন্দোলনের মধ্যে থাকব।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’ ‘বললেন বিএনপির আলাল ‘

আপডেট সময় ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১