ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সঙ্গে জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্ব চাই: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের সঙ্গে বাংলাদেশের শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। শুক্রবার ভারতের কোলকাতায় ‘বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন ‘বিমস্টেক’র তিন দিনব্যাপি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে শুধু সরকার বা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সমঝোতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। উন্নয়ন ও সমৃদ্ধি চাই। আর এ সম্পর্ক ও বন্ধুত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ।’

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৭টি দেশের সমন্বয়ে গঠিত এই আঞ্চলিক অর্থনৈতিক জোটের (বিমস্টেক) এ বছরের এক্সপো’র আয়োজন করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আইসিসি আয়োজিত বিমস্টেক এক্সপো-১৭-এর উদ্বোধন করেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ইন্ডিয়ান চেম্বার ও কমার্স এর সভাপতি সওয়াত গোয়েনকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ভোক্তা বিষয়কমন্ত্রী সাধন পান্ডে, ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রশান্ত আগরওয়াল, মিয়ানমারের বিমসটেক প্রতিনিধি লাপাই ঝাউ গুন, ঝাড়খন্ডের শিল্প অধিদপ্তরের সচিব সুনীল কুমার বার্ণওয়াল এবং ইন্ডিয়ান চেম্বার ও কমার্সের সিনিয়র সহসভাপতি রুদ্র চ্যাটার্জী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের সঙ্গে জনগণভিত্তিক সমঝোতা ও বন্ধুত্ব চাই: আমু

আপডেট সময় ১১:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭