ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প আমলের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পাওয়া অধিকাংশ কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। যদিও ট্রাম্প আমলের কয়েকটি রাজনৈতিক স্পর্শকাতর তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর অধিকাংশ কৌঁসুলি চলে যাওয়া একটি নিয়মিত ঘটনা।

যদিও বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, সবাই পদত্যাগ করলেও ডেলওয়ারের ডেভিড ওয়েসকে থেকে যাওয়ার অনুরোধ করবেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল উইলকিনসন।

ট্রাম্পের ছেলে হান্টার বাইডেনের কর নিয়ে তদন্তের দেখভাল করছেন ডেভিড ওয়েস।

সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের মনোনীত বিশেষ কাউন্সেল জন ডুরহাম তার কাজ চালিয়ে যাবেন। তবে কানেকটিকাটের কৌঁসুলির পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।

ট্রাম্প, তার সাঙ্গপাঙ্গো ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উৎস সন্ধানে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

উইলকিনসন বলেন, আমরা মসৃণভাবে ক্ষমতার হস্তান্তর চাচ্ছি। তবে এক কর্মকর্তা বলেন, ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় তদন্তে বড় আকারের ভূমিকা রাখতে কলোম্বিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মাইকেল শারইনকে অনুরোধ জানাবে বিচার মন্ত্রণালয়।

সম্ভাব্য অ্যাটর্নিদের আবেদন পর্যালোচনা করে দেখবেন মার্কিন সিনেটররা। প্রথানুসারে, প্রতিটি রাজ্যের দুই সিনেটর প্রার্থীদের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। যদিও ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে তা পুরোপুরি মানা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্প আমলের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

আপডেট সময় ০৫:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১