ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ, আহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বাণিজ্যিক জাহাজের সাথে সোমবার জাপানি একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ‘সোরিয়ু’ নামে সাবমেরিনটির তিন সদস্য আহত হয়েছেন। ওই জাহাজটি হংকংয়ের বলে জানিয়েছে কিয়োডো নিউজ।

জাপান কোস্টগার্ডের ছবিতে দেখা যায়, সংঘর্ষে সাবমেরিনটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। জাপানের দক্ষিণের শিকোকু দ্বীপের নিকটবর্তী অঞ্চলে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

২০০৯ সালে ‘সোরিয়ু’ নামের এই সাবমেরিনটি অন্তর্ভুক্ত হয়। ৩ হাজার টন ওজনের ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনে ৬৫ জন ক্রু একসাথে থাকতে পারে।

জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবমেরিনটির যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটির পরিচালনায় সমস্যা হয়নি।

সাবমেরিনটি সংঘর্ষের পর কোচি বন্দরে পৌঁছেছে। এ ঘটনায় পৃথক তদন্তের উদ্যোগ নিয়েছে জাপান কোস্ট গার্ড ও জাপান পরিবহন নিরাপত্তা বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১