ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেইমারহীন পিএসজির বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

লিগ ওয়ানের ম্যাচে বুধবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে পিএসজির হয়ে খেলতে পারেননি নেইমার। ম্যাচটিতে পিএসজির হয়ে অ্যাঙ্গেল ডি মারিয়া ১টি, পাবলো সারাবিয়া ১টি ও কিলিয়ান এমবাপ্পে ১টি করে গোল করেন।

এই জয়ের পর ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে পিএসজি। আর এই ম্যাচে হারের পর ১৫ পয়েন্ট সবার নিচে তথা ২০তম অবস্থানে আছে নিমেস। আর লিগ টেবিলে শীর্ষে থাকা দল লিলির পয়েন্ট ৫১। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিঁও।

এদিন নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৮তম মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে লিড নেয় পিএসজি। ৩৬তম মিনিটে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে।

এই ম্যাচের পর পিএসজি কোচ মাওরিসিও পোচেত্তিনো বলেন, ‘লরিয়েন্টের বিপক্ষে হারের পর এটি দারুণ একটি জয়। ছেলেরা সুযোগ তৈরি করেছে ও ম্যাচে নিয়ন্ত্রণ রেখেছে। ম্যাচের দুই অর্ধে সমান তীব্রতা নিয়ে খেলতে পারিনি। ছেলেদের মনে সম্ভবত রবিবারের ম্যাচের কথা আছে। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ৯০ মিনিটই সেরাটা দিয়ে খেলতে হবে।’

লিগ ওয়ানে এদিন অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মার্সেই ও লেনস। নিসকে ২-১ গোলে হারিয়েছে মোনাকো। ডিজনকে ১-০ গোলে পরাজিত করেছ মোনাকো। টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লিলি। বর্ডিউক্সকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

নেইমারহীন পিএসজির বড় জয়

আপডেট সময় ০৭:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১