ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় দলের নতুন নির্বাচক আবদুর রাজ্জাক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিদায় নেননি বাংলাদেশী বাহাতি স্পিনার আবদুর রাজ্জাক। আর এর মাঝেই মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারদের সঙ্গে জাতীয় দলের তৃতীয় নির্বাচক নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচকের দায়িত্ব পেয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘খুব ভালো লাগছে। আমি ক্রিকেটের মানুষ, আজীবন ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। নির্বাচকের দায়িত্ব পাওয়া অনেক বড় সম্মান। আমার প্রতি আস্থা রাখায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলের নতুন নির্বাচক আবদুর রাজ্জাক

আপডেট সময় ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১