ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মির্জা কাদের নয়, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে’ (ভিডিও)

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না। আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।

তিনি বলেন, একটা রাজাকার ফ্যামেলির লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে আমি কথা বলব। যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে এটা নিয়ে আমি শুরু করব।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এদিন রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে ২৮ সেকেন্ড কথা বলেন ক্ষমতাসীন দলের এই এমপি। পরবর্তীতে অবশ্য তিনি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

তবে তার আগেই অবশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একরামুল করিম চৌধুরীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বসুরহাট রূপালী চত্তরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করবে।

অপরদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বৃহস্পতিবার রাত দেড়টায় মাইজদী শহরে মিছিল মিছিল করেছেন সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

প্রসঙ্গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তুলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৫

‘মির্জা কাদের নয়, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে’ (ভিডিও)

আপডেট সময় ০৩:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১