ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৭ বছরের বার্সা ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। রেফারির শেষ বাঁশি বাজার অল্প আগে লাল কার্ড দেখেন তিনি।

মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়।

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হল আর্জেন্টাইন মহাতারকার। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৩তম ম্যাচটি খেললেন মেসি, আগে কখনওই লাল কার্ড দেখতে হয়নি তাকে। এর আগে ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে ম্যাচে তাকে ‘বিতর্কিত’ লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যেটি নিয়ে পরবর্তীতে বেশ সমালোচনাও শুরু হয়। ১৪ বছর পর সেদিন লাল কার্ড দেখতে হয় মেসিকে।

এর আগে আর একবারই লালকার্ড দেখতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। মজার ব্যাপার, ২০০৫ সালে সেটি ছিল তার অভিষেক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ক্ষুদে জাদুকরকে।

এরপর এই বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারসহ মোট ৩ বার মেসিকে লাল কার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।

রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে কাতালান জায়ান্টদের ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছরের বার্সা ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

আপডেট সময় ১২:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১