ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। তারা মিয়ানমারের নাগরিক, তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এছাড়াও ভারত ও চীনকে আহবান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এ আহবানে তারাও মানবিক কারণে এগিয়ে আসবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য বিভাগের ১০৯টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোন হুমকী বা চাপ অনুভব করছে না বর্তমান সরকার। তবে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফেরত নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭