ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালির এই শহরে ১০৪ টাকা খরচ করলেই মিলবে বাড়ি!

আকাশ নিউজ ডেস্ক:

ইতালিতে বাড়ি কিনতে চান? নামমাত্র দামে পাওয়া যাচ্ছে। সিসিলি’র মুসোমেলি শহরে এক ইউরো খরচ করলেই মিলবে আস্ত একটা বাড়ি। বাংলাদেশি টাকায় যার দাম মাত্র ১০৩ টাকা ৯১ পয়সা! এমনই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সংবাদ সংস্থা সিএনএন-এ।

এত কম দামে বাড়ি, তা-ও আবার ইতালির মতো জায়গায়? শুনে আশ্চর্য হওয়ারই কথা। সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, ইতালির বেশ কিছু শহরে জনসংখ্যা কমছে। নতুন প্রজন্ম সব বড় শহরে চলে যাচ্ছে। ফলে খালি হয়ে পড়ে থাকছে ছোট শহরের বাড়িগুলো। পুরনো বাড়ির জন্য কেউ কর দিতেও রাজি হচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পড়ে থাকা পুরনো, পরিত্যক্ত বাড়িগুলো নিলামে তুলতে হচ্ছে প্রশাসনকে।

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মুসোমেলির লোকসংখ্যা বাড়াতে এমনই উদ্যোগ নিয়েছে প্রশাসন। শুধু মুসোমেলি নয়, ইতালির আরও কয়েকটি শহরে এভাবে নিলামে বিক্রি করা হচ্ছে বাড়ি। এক দশক আগে এই প্রবণতা শুরু হয়েছিল সিসিলির সালেমি নামে একটি ছোট শহরে।

১৯৬৮-তে ভূমিকম্পের পর ওই শহর জনশূন্য হয়ে দীর্ঘ দিন পড়ে থাকার পর সেখানকার মেয়র বাড়িগুলোকে ঠিক করে নিলামে তোলার ব্যবস্থা করেন এবং তা নামমাত্র দামে। সেই প্রচেষ্টা সফলও হয়েছিল। এবার মুসোমেলির ক্ষেত্রেও তাই করা হচ্ছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালির এই শহরে ১০৪ টাকা খরচ করলেই মিলবে বাড়ি!

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০