ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের দারুণ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস। ফলে এক ম্যাচ পরেই জয়ে ফিরল আন্দ্রে পিরলোর শিষ্যরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা জুভেন্টাস ২৩তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত আড়াআড়ি ক্রস খুঁজে পায় অপর প্রান্তে থাকা দেজান কুলুসেভস্কিকে। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন সুইডিশ মিডফিল্ডার।

২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।

বিরতির পর শুরুতে ব্যবধান বাড়ায় সফরকারীরা। অ্যারন র‌্যামসির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

পরে ৮৫তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেডে দলের জয় নিশ্চিত করেন মোরাতা।

লিগে ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্টাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। আর ১৩ ম্যাচে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের দারুণ জয়

আপডেট সময় ০৮:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০