ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

মুরগী দেখে ভয়ে গুলিবর্ষণ ইসরাইলি সেনাদের, ভিডিও ভাইরাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লেবাননের দক্ষিণাঞ্চলে মেইস আল-জাবাল নামে একটি গ্রামের ৯ বছরের শিশু হুসেইন চারতৌনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যায় ইসরাইলের সীমান্তঘেঁষা লেবাননের গ্রামটি থেকে দৌড়ে একটা মুরগী ইসরাইলি সেনাদের দিকে তেড়ে যায়।

এতে ভয়ে আর আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে তারা। এক পর্যায়ে তারা মুরগীটি ধরে নিয়ে যায়।

এ সময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি গিয়ে তার মুরগী ফেরত চাইলেও তাকে তা দেয়া হয়নি। খবর মিডলইস্ট মনিটরের।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে ইসরাইলি সেনাদের ভয় পাওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়ে যায়।

বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরাইলি সেনাদের কাছে গিয়ে মুরগী ফেরত চেয়ে তর্কে জড়ানোর যে সাহসিকতা দেখিয়েছে; লেবাননের এ শিশু- তাতে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মুরগী দেখে ভয়ে গুলিবর্ষণ ইসরাইলি সেনাদের, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০