ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০০ টাকা না দেয়ায় মায়ের প্রাণ কেড়ে নিল ছেলে!

আকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীর পলাশ উপজেলায় ৫০০ টাকার জন্য ছেলের রডের আঘাতে আহত মায়ের মৃত্যু হয়েছে।

১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া মায়ের নাম খোদেজা বেগম (৬০)। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।

মেয়ে আছমা বেগম জানান, ৬ ডিসেম্বর রাতে মায়ের কাছে ৫০০ টাকা চায় খোরশেদ মিয়া। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ছেলে তার ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় তার মা বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে সে।

একপর্যায়ে খোদেজা বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোদেজার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানেই বুধবার রাতে মায়ের মৃত্যু হয়।

এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতার খোরশেদ মিয়া বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী কারাগরে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫০০ টাকা না দেয়ায় মায়ের প্রাণ কেড়ে নিল ছেলে!

আপডেট সময় ০৪:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০