ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়েছে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু কী দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।

ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া।

আমরা দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চাই। বাকস্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে নিচ্ছি। এ দিনে আমরা শপথ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়েছে: ফখরুল

আপডেট সময় ০১:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০