ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের ফাঁদ পেতে ৪ স্ত্রীর স্বামীকে হত্যা করা হয়

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ৪ স্ত্রীর স্বামী সোবাহান প্যাদা (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। লিপি আক্তার নামে এক নারীকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে ঘটনাস্থলে এনে পরিকল্পিতভাবে ঘাতকরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

শুক্রবার রাতে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হকের নেতৃত্বে একদল পুলিশ হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাপলেজা গ্রামের ফারুক হোসেন হাওলাদারের স্ত্রী লিপি আক্তার (২৪) ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩৮)।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চার স্ত্রীর স্বামী সোবাহান প্যাদাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে থানা পুলিশ উপজেলার কবুতরখালী গ্রামের হাসেম হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।

মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে সোবাহান প্যাদা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। টাকা-পয়সার লেনদেন ও পূর্ববিরোধের জের ধরে গ্রেফতারকৃত লিপি আক্তারকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে ঘটনাস্থলে এনে পরিকল্পিতভাবে ঘাতকরা সোবাহান প্যাদাকে কুপিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃতরা শনিবার বিকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম আল-ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূল ঘাতকসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের ফাঁদ পেতে ৪ স্ত্রীর স্বামীকে হত্যা করা হয়

আপডেট সময় ০৯:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০