ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দুরবস্থা ছিল ২০০৭ বিশ্বকাপ’ : শচিন টেন্ডুলকার

অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ও শ্রীলংকার কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো ভারত। ভারতীয় ক্রিকেটের জন্য সেই সময়টাকে সবচেয়ে দুরবস্থা বলে মনে করেন দেশটির সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। মুম্বাবইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয় ২০০৬-০৭ মৌসুমে সবচেয়ে শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমাদের ক্রিকেট। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি।’
২০০৭ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ছিলো বাংলাদেশ-ভারত-শ্রীলংকা ও বারমুডা। ঐ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করে ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বারমুডার বিপক্ষে জয় পেলেও, শ্রীলংকার কাছে হার মানে ভারত। ফলে এক জয় নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দলটি।
এরপর যে পরিবর্তন আনা হয়েছিল তার ফল হিসেবেই ২০১১ সালে শিরোপা জিতেছে ভারত। এমনটি দাবি করে শচিন বলেন, ‘পুরো দলে আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়েছিলো। সেই পরিবর্তনগুলো সঠিক বা ভুল কিনা তা আমরা জানতাম না। পরিবর্তন রাতারাতি ঘটে না। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত আমার ২১ বছরের ক্যারিয়ারে ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা জয় করতে পারি।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

‘ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দুরবস্থা ছিল ২০০৭ বিশ্বকাপ’ : শচিন টেন্ডুলকার

আপডেট সময় ১০:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭