ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

আল্লাহর ৯৯ নাম খচিত ‘মুজিব মিনার’ প্রস্তাব আলেমদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছেন আলেমরা। সেই সাথে ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলেও মত দেন কওমি আলেম ও ধর্মভিত্তিক দলের নেতারা।

আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ি মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে পাঁচ দফা প্রস্তাব তৈরি করা হয়। যা প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম দেশ। ধর্মভিত্তিক দলগুলো চাইছে কোন অবস্থাতেই নির্মাণ করতে দেয়া হবেনা ভাস্কর্য। অপরদিকে আওয়ামী লীগসহ প্রগতিশীলদের দাবি যে কোন মূল্যে তৈরি হবে জাতির জনকের ভাস্কর্য।

এ অবস্থা চলাকালেই ভাস্কর্য ইস্যুতে কি করণীয় তা নির্ধারণ করতে বৈঠকের ডাক দেয় কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা কওমি আলেম ও বিভিন্ন ধর্মভিত্তিক দলের নেতারা।

প্রায় চার ঘণ্টা ধরে চলে আলেমদের আলোচনা। বৈঠক শেষে মুফতি মিজানুর রহমান বলেন,’ভাস্কর্য আর মূর্তি এই দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। ইসলামী বিধানমতে ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয়, সেটা শিরীক, সেটা জঘণ্য আর যেটা পূজা করা হয় না, সেটাও হারাম।’

এসময় বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখতে নারাজ আলেমরা। তারা জানায় কুরআন ও হাদিসে যা বলা আছে তা থেকে একবিন্দুও সরবেনা তারা। তবে, বিকল্প প্রস্তাব হিসেবে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব রাখেন আলেমরা।

এসময় পাঁচ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

আল্লাহর ৯৯ নাম খচিত ‘মুজিব মিনার’ প্রস্তাব আলেমদের

আপডেট সময় ১০:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০