ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিম্নাঞ্চলের দেশগুলোর স্বার্থের প্রতি নজর দিন, ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে চীনকে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রহ্মপুত্র নদের ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে চীন। এ নিয়ে আবারও সরব হল ভারত। নিম্নাঞ্চলের দেশগুলোর স্বার্থের প্রতি মনোযোগী হওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

সেই সঙ্গে আন্তঃনদী ইস্যুতেও চীনকে মনোযোগী হওয়ার আহ্বান জানায় ভারত।

ভারতের পক্ষ থেকে সতর্ক করা হয়, ব্রহ্মপুত্র নদের ওপরে যে জলবিদ্যৎ প্রকল্প তৈরির পরিকল্পনা চীন করেছে তার ওপরে কড়া নজর রাখছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদমাধ্যমে বলেন, চীনের ওই পরিকল্পনার ওপরে কড়া নজর রেখে চলেছে ভারত।

চীনের ওপর দিয়ে ব্রহ্মপুত্রের যে অংশ গিয়েছে তার নাম সাংপো। তিব্বত থেকে এটির উৎপত্তি হয়ে অরুণাচল ও আসামের মধ্যে দিয়ে বাংলাদেশে এসেছে এই নদ। ফলে চীনের অংশে যদি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য যদি কোনও বাঁধ নির্মাণ করা হয় তাহলে সমস্যা হতে পারে ভারতের। এ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। এমনকি চীনকে চাপে রাখতে ব্রহ্মপুত্র নদের ওপরে ১০ গিগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প বানানোর কথাও ভাবছে ভারত।

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, তিব্বতে বাঁধ তৈরির পরিকল্পনা নিয়ে চীনের কাছে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে ভারত। কারণ এর ফলে নিচের দিকে যারা থাকবে তাদের সমস্যা হতে পারে।

এনিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্য সাফাই দেওয়া হচ্ছে, ওই বাঁধ নিয়ে ভারতের উদ্বেগের কোনও কারণ নেই। এর কারণে ভারত ও বাংলাদেশে যাতে কোনও সমস্যা না হয় তা দেখছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিম্নাঞ্চলের দেশগুলোর স্বার্থের প্রতি নজর দিন, ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে চীনকে ভারত

আপডেট সময় ০৩:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০