ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কোয়েটায় বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশতুনদের ওপর পাকিস্তান নিরাপত্তা বাহিনীর গুলির ঘটনার প্রতিবাদে কোয়েটায় বেলুচিস্তান প্রাদেশিক পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে।

পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) সোমবার বিক্ষোভের আয়োজন করে। খবর এএনআই।

পিটিএম নেতা মহসিন দাওয়ার এক টুইট বার্তায় জানান, চামানে রাষ্ট্রীয় নৃশংসতার বিরুদ্ধে কোয়েটায় বিক্ষোভ করছে পিটিএম। পাকিস্তানের সেনাবাহিনী চামনে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা এটাই প্রথম নয়। আমরা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।

পিটিএম নেতা দাওয়ার ছাড়াও গিলগিট-বালতিস্তানের একটিভিস্ট সেনে হাসানান সেরিংও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, কাশ্মীর নিয়ে মায়াকান্না দেখানো পাকিস্তান শাসকরা বালুচ ও পশতুনদের গুলির নিশানা হিসেবে ব্যবহার করেছে।

পাকিস্তানি সেনারা বেলুচিস্তানের চামানে পাক-আফগান সীমান্তের কাছে দুই শিশুকে গুলি করে হত্যা করেছিল।

পশতুন ব্যবসায়ী ও কয়েকজন সীমান্ত কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পর রোববার সেনা সদস্যরা চামান-স্পিন বোলডাক (আফগানিস্তান-পাকিস্তান) সীমান্ত গেট এলাকায় নিরস্ত্র পশতুনদের ওপর গুলি চালায়।

এ ঘটনার নিন্দা জানিয়ে মহসিন দাওয়ার পাকিস্তান সরকার প্রধানকে প্রশ্ন করে বলেন, যারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেছে তাদের বিচার করা হবে কিনা?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কোয়েটায় বিক্ষোভ

আপডেট সময় ১১:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০