ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

পাকিস্তানের ২০০ মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে অনুপ্রবেশ করতে সুড়ঙ্গ খুঁড়েছিল জঙ্গিরা। সেই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় ২০০ মিটার ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ভারতের কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে৷

গত ২২ নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শ’ মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট চার জৈশ ই মহম্মদ জঙ্গি। গত ১৯ নভেম্বর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিল ওই জঙ্গিদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্তা বলেন, “ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে প্রায় ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেখানেই ছিল ওই সুড়ঙ্গের উৎস। গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা এই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল।”

এর আগে বিএসএফ-এর রেইজিং ডে-র অনুষ্ঠানেও ওই সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিলেন বিএসএফ-এর ডিজি রাকেশ আস্থানা। যদিও সুড়ঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সূত্রের খবর, জঙ্গিদের অনুপ্রবেশের জন্য সুড়ঙ্গটি নতুন করেই খোঁড়া হয়েছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেটি তৈরি করা হয়। সুড়ঙ্গের একদিকের মুখ ঝোপঝাড়ে ঢাকা ছিল। পাশাপাশি ধস রুখতে বালির বস্তা ব্যবহার করা হয়, যেগুলোর গায়ে করাচির ঠিকানার উল্লেখ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পাকিস্তানের ২০০ মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী!

আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০