ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেওয়া হবে না’

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা যুবায়ের আহমদ আনসারী (রাহ.) এর স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী।
এ সময় বক্তারা, ইসলাম প্রচারে এবং সমাজে দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠায় আল্লামা যুবায়ের আহমদ আনসারীর বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বক্তারা ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেয়া হবে না। তারা সরকারকে এ ধরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা। পরে দেশ ও জাতির কল্যাণ ও আল্লামা যুবায়ের আহমদ আনসারীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মুফতী মুহসিনুল হাসান, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মুফতী আবদুর রহিম কাসেমী, মাওলানা আসাদুল্লাহ আল গালীব আনসারী, মঈনুল ইসলাম খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেওয়া হবে না’

আপডেট সময় ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০