ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

৬৩ বছর বয়সে ফের রোমান্টিক অভিনয়ে নায়িকা মুনমুন

অাকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার কমেডি ছবি হিসেবে আজও বসন্ত বিলাপ ছবির কথা বাংলা ছবির দর্শকদের মুখে মুখে ঘোরে। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, অনুপ কুমারের মতো অভিনেতারা কাজ করেছিলেন ছবিতে। ফের আসছে বসন্ত বিলাপ। শুধু নামের সঙ্গে জুড়েছে আবার শব্দটি। অর্থাৎ ছবির নাম আবার বসন্ত বিলাপ। নায়িকার চরিত্রে মুনমুন সেন। ইপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্ত ছবিটির পরিচালক। যদিও পুরোনো বসন্ত বিলাপের সঙ্গে ছবির কোনোরকম যোগসূত্র নেই বলে জানিয়েছেন পরিচালকরা।

এবারের ছবিটিও রোমান্টিক কমেডি। গল্প নিয়ে এখনই মুখ খুলতে না চাইলেও পরিচালকদ্বয়ের কথা থেকে পরিষ্কার হাসি, মজা ও প্রেমকে গুরুত্ব দেওয়া হয়েছে কাহিনিতে। একটি পাড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প।

সেখানকার পরিবেশ, হাসি-ঠাট্টা-আড্ডা-প্রেম এসবের সঙ্গে সমান্তরালভাবে এগোবে তিনটি প্রেমের গল্প। বিভিন্ন চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি ও বিশ্বনাথ বসুদের মতো কমেডি তারকাদের। বয়স হলেও মুনমুন সেনের আবেদনময়ী অভিনয়ের ওপরই ভরসা রাখছেন পরিচালকরা। বছর তেষট্টির অভিনেত্রীকে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে ছবিতে। ইপ্সিতা রায়ের কথায়, বাংলা ছবির দর্শকরা মুনমুন সেনকে যেভাবে দেখে এসেছেন সেভাবেই দেখবেন। তাঁকে মা-কাকিমার রোল দেওয়া হয়নি। তিনিই নায়িকা। ছবিতে প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন।

এই ছবির হাত ধরে নায়ক ও নায়িকার চরিত্রে অভিষেক হচ্ছে অভিনেত্রী দেবলীনা কুমার ও অনুভব কাঞ্জিলালের। অনুভব দিল্লির একজন থিয়েটার অভিনেতা। ছবি নিয়ে উচ্ছ্বসিত দেবলীনা। বললেন, মুনমুন সেনের সঙ্গে কাজ করাটা বড় প্রাপ্তি। তিনি কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

৬৩ বছর বয়সে ফের রোমান্টিক অভিনয়ে নায়িকা মুনমুন

আপডেট সময় ০১:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭