ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার টিকা ৯৫ শতাংশ কার্যকর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার তৈরি করোনা টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। ‘স্পুতনিক-৫’ নামের ওই টিকার পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণের পর এ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টার বলেছে, টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আন্তর্জাতিক বাজারে প্রতি ডোজ টিকা ১০ ডলারের কম দামেই পাওয়া যাবে। প্রত্যেক ব্যক্তিকে এই টিকার দুটি ডোজ নিতে হবে। রাশিয়ার নাগরিকরা বিনামূলে এই টিকা পাবেন। খবর এএফপির।

টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, টিকার প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পর প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, এটি ৯৫ শতাংশ কার্যকর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পুতনিক-৫-এর প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২২ হাজার স্বেচ্ছাসেবীকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ১৯ হাজার জনকে। রাশিয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, বেলারুশ ও অন্যান্য দেশের মানুষের ওপর স্পুতনিক-৫-এর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে।

সম্প্রতি ফাইজার-বায়োএনটেক ও মডার্না ইনকরপোরেশন দাবি করেছে, তাদের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। রাশিয়ার প্রতিষ্ঠান তাদের চেয়ে একটু বেশিই সুসংবাদ শোনালো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার টিকা ৯৫ শতাংশ কার্যকর

আপডেট সময় ১০:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০