ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋতুপর্ণা এখন ঢাকায়

অাকাশ বিনোদন ডেস্ক:

টলিউড জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন ঢাকায়। শুক্রবার সকালের ফ্লাইটে তিনি কলকাতা থেকে ঢাকায় এসেছেন। তবে এবার ঘুরতে কিংবা ফ্যাশন শোতে অংশ নেওয়ার জন্য নয়। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন এই নায়িকা। ছবির শুটিং শুরু হবে আজ থেকেই।

এ প্রসঙ্গে নায়ক আলমগীরের সহকারী পরিচালক এ কে আজাদ বলেন, ‘আজ সকাল ১১টায় মহরতের পর ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ঋতুপর্ণা সেনগুপ্তের সকাল সাড়ে ৭টার বিমানে কলকাতা থেকে ঢাকায় আসার কথা ছিল কিন্তু বিমান দেরি করে ছাড়ায়, তিনি ঢাকায় এসেছেন সাড়ে ১০টায়। তবে বিকেলে এফডিসিতে ছবির শুটিংয়ে তিনি অংশ নেবেন। শুটিংয়ের আগে মহরতও অনুষ্ঠিত হবে।’

এদিকে, পরিচালনা করার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন নায়ক আলমগীর। তাঁকে ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে। তাঁর বিপরীতে অভিনয় করবেন চম্পা। অন্যদিকে, ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ। ছবিটি প্রযোজনা করছে আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋতুপর্ণা এখন ঢাকায়

আপডেট সময় ০২:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭