ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

প্রীতিলতার জীবনীভিত্তিক ছবিতে কে এই অলিভিয়া?

আকাশ বিনোদন ডেস্ক : 

ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীভিত্তিক চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন পরীমণি। ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘প্রীতিলতা’র ভূমিকায় দেখা যাবে তাকে। নভেম্বরেই শুরু হয়েছে শুটিং। ছবিতে নিজের লুক ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘অলিভিয়া’ ও ‘প্রীতিলতা’ নাম দুটি।

পরীমনির পোস্টের পর প্রশ্ন উঠেছে, ‘প্রীতিলতার ছবিতে অলিভিয়া কে?’ এর উত্তরে ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, বর্তমান সময় থেকে গল্পটি শুরু করার জন্য অলিভিয়া চরিত্রটির জন্ম। এই চরিত্রটি মূলত এই সময়ের নায়িকা। তাই তার লুকটাও এই সময়ের। তবে ধীরে ধীরে তাকেই প্রীতিলতা হয়ে উঠতে দেখবেন দর্শকরা।

চিত্রনাট্যকার আরও জানান, অলিভিয়া চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। এই চরিত্রটি প্রীতিলতা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সিনেমার গল্প এগিয়ে যাবে। তাই অনেকে যারা মনে করছেন যে, এটা পিরিয়ডিক সিনেমা কি না কিংবা প্রীতিলতা চরিত্রটিকে আরও ফিকশনাল করা হলো কি না, সেসব ভাবার কোনো সুযোগ নেই।

ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। ছবিতে পরীমণির সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর’কে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

প্রীতিলতার জীবনীভিত্তিক ছবিতে কে এই অলিভিয়া?

আপডেট সময় ১০:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০