ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

এইচএসসির ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: ইউজিসি

আকাশ জাতীয় ডেস্ক:  

উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও নিবন্ধকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এ বছর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফল অদ্যাবধি প্রকাশিত হয়নি। তথাপি কমিশন অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে এসচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ফল ঘোষণার কথা রয়েছে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে শিক্ষার্থী ভর্তির যোগ্যতাসংক্রান্ত ইউজিসির নীতিমালা অনুসরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে অনুরোধ জানিয়েছে কমিশন।

নিয়মানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে।

এই নিয়ম এখনো বহাল থাকায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই বলে জানালো ইউজিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

এইচএসসির ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: ইউজিসি

আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০