ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণীদের ব্লাকমেইল করে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

জয়পুরহাটে ড্যান্সগ্রুপের আড়ালে ব্ল্যাকমেইল করে, তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে শহরের প্রফেসরপাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়। তখন তিন তরুণীকেও উদ্ধার করা হয়।

আটকরা হলেন জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ ও তার স্ত্রী মৌসুমি আক্তার।

র‍্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ড্যান্সগ্রুপ তৈরি করেন তারা। এর আড়ালে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। ড্যান্স শেখানোর নামে তরুণীদের ভয়-ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করেন তারা। এমন তথ্যের ভিত্তিতে শহরের প্রফেসরপাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার, ছয়টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণীদের ব্লাকমেইল করে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ

আপডেট সময় ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০