ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দায় সোচ্চার বলিউড তারকারাও

আকাশ বিনোদন ডেস্ক : 

ফ্রান্সের একের পর এক সন্ত্রাসী হামলার নিন্দায় সোচ্চার হয়েছে বলিউড। ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থনযোগ্য নয়’ বলে নিন্দা জানিয়েছেন শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহসহ আরও অনেক বলিউড তারকা।

ফ্রান্সে ঘটে যাওয়া লাগাতার সন্ত্রাসী হামলার বিরোধিতায় মুখ খুললেন বিনোদন জগতের অনেকেই। এক বিবৃতিতে ভারতের শতাধিক বুদ্ধিজীবী ফ্রান্সের ঘটনাগুলির বিরোধিতা করেছেন। ভয়ংকর অপরাধ ঢাকতে কোনও ঈশ্বর, দেবতা বা নবীকে টেনে আনাটা গ্রহণযোগ্য হতে পারে না।

ফ্রান্সে লাগাতার সন্ত্রাসের বিরোধিতা করে শনিবার একটি যৌথ বিবৃতি দিয়েছেন ১৩০ জন ভারতীয় গণ্যমান্য ব্যক্তি। যাতে স্বাক্ষর করেছেন শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহ, স্বরা ভাস্কর, জিসান আয়ুব, পরিচালক কবীর খান, লেখক-পরিচালক ফিরোজ আব্বাস খান, লেখক অঞ্জুম রাজাবলি, শিল্পপতি আবদুল আজিজ লোখন্ডওয়ালা, লেখক তুষার গান্ধী, আইনজীবী প্রশান্ত ভূষণ প্রমুখ।

স্বাক্ষরকারীদের তালিকায় নাম আছে ভারতের তাবড় মুসলিম বুদ্ধিজীবী এবং বহু বামপন্থী সমাজকর্মীরা। বিবৃতিতে বিশিষ্টরা বলেন, ‘আমারা দ্ব্যর্থহীন ভাষায় ফ্রান্স হামলার নিন্দা করছি। কিছু মানুষ যারা নিজেদের ভারতীয় মুসলিমদের অভিভাবক মনে করে, তাঁদের এই ঘটনাকে সমর্থন করার চেষ্টাতে আমরা মর্মাহত। এই ধরনের পরিকল্পিত হিংসা কোনওভাবেই সমর্থন করা যায় না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দায় সোচ্চার বলিউড তারকারাও

আপডেট সময় ১১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০