ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাবি ক্যাম্পাসে ইভটিজারকে ধরে পুলিশে দিলেন তরুণী

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইভটিজিংয়ের ঘটনায় এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম রুক্ক মিয়া। আজ বুধবার দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় এক তরুণীকে ইভটিজিং করেন চা বিক্রেতা রুক্ক মিয়া। মেয়েটি সঙ্গে সঙ্গে তার জামার কলার চেপে ধরেন এবং প্রতিবাদ করেন।

মেয়েটি জোরগলায় ওই ইভটিজারকে বলেন, ‘আপনি বাজে মন্তব্য করেছেন।’ কিন্তু রুক্ক মিয়া অভিযোগ অস্বীকার করেন। একপর্যায়ে তরুণীটি রুক্ক মিয়াকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনা শুনে তারাও রুক্ক মিয়াকে চড়-থাপ্পড় মারেন। ঘটনাস্থলের একটু দূরে টিএসসির সামনে থাকা পুলিশ এসে রুক্ক মিয়াকে উদ্ধার করে।

পরে রুক্ক মিয়াটি ঘটনার সত্যতা স্বীকার করে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন‌। রুক্ক মিয়াকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন রুক্ক মিয়া শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন।

জানা গেছে, রুক্ক মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই থানার মুড়িয়াক গ্রামে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাবি ক্যাম্পাসে ইভটিজারকে ধরে পুলিশে দিলেন তরুণী

আপডেট সময় ০৪:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০