ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

১৯৬ রানেই গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাজমুল একাদশকে ১৯৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মাহমুদউল্লাহ একাদশ। ভালো সূচনার আভাস দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে ৩ ওভারে ১৭ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির থামার পর আবার খেলা শুরু হলে ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে ফেরত যান নাঈম শেখ। এরপর দলীয় ২১ রানে লিটনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। মুমিনুল হক শূন্য রানে আল-আমিন হোসেনের বলে আউট হলে ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মাহমুদউল্লাহ একাদশ।

চতুর্থ উইকেট জুটিতে শুরুর চাপ সামাল দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। পঞ্চাশ রানের জুটি গড়েন তারা। ইমরুল ৪১ রান করে নাঈম হাসানের বলে প্যাভিলিয়নে ফেরত গেলে ভাঙে ৭৩ রানের জুটি।

এরপর দলীয় ১২৬ রানে নুরুল হাসান সোহান ১৪ রান করে রান আউটের শিকার হন। তবে একপাশ আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তুলে নেন সিরিজের প্রথম ফিফটি। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হওয়ার আগে ৮২ বলে ৫১ রান করেছেন তিনি। পরে ২২ রান করা সাব্বির রহমানও মুগ্ধর শিকারে পরিণত হন।

এরপর আর কোনো ব্যাটসম্যান বড় রানের দেখা না পেলে ৪৭.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ।

নাজমুল একাদশের তাসকিন আহমেদ, আল-আমিন ও মুগ্ধ ২টি এবং নাঈম হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

১৯৬ রানেই গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ

আপডেট সময় ০৯:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০