ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে কিশোর নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুর পৌর নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গণি স্কুল কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কোড়ালিয়া এলাকার হারুনুর রশিদ কালু মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের গণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপ যুবক জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পক্ষ ধারালো ছুরি দিয়ে ইয়াছিনের গলায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ইয়াছিনের গলায় ধরালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মামুনুর রশিদ বেলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৫০ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরও ১৪ জনসহ মোট ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে কিশোর নিহত

আপডেট সময় ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০