ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

মহামারি নিয়ন্ত্রণে বাঁধা হতে পারে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’, শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সংস্থাটি বলছে, স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে দীর্ঘায়িত হবে মহামারি। তাই সীমিত উৎপাদনের কথা মাথায় রেখে সব দেশে টিকাগ্রহীতার অগ্রাধিকার তালিকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, মহামারির এ পর্যায়ে তরুণ, এমনকি শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় দ্রুততম সময়ে এবং কার্যকরভাবে মহামারি নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ ঠেকাতে হবে বিশ্বকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “সব সরকার আগে নিজ দেশ ও জাতিকে সুরক্ষিত করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হলেও এর উৎপাদন হবে সীমিত, সেহেতু টিকাদানে অগ্রাধিকার কাদের দেয়া উচিত, তা বুঝতে হবে। স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে মহামারি অনেক বেশি দীর্ঘায়িত হবে। তাই জাতীয় এবং বৈশ্বিক স্বার্থে ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করা দরকার।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহামারি নিয়ন্ত্রণে বাঁধা হতে পারে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০