ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলবেন মাশরাফি-সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সবকিছু ঠিক থাকলে একসঙ্গে মাঠে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটের দুই আইকন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়ে দুজনেই একত্রে ফিরবেন, যা আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন এই টুর্নামেন্ট আয়োজনের কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। করোনার কারণে গেল মার্চ থেকে দেশের ক্রিকেট স্তব্ধ। ক্রিকেটকে মাঠে ফেরাতে এটি বড় একটি উদ্যোগ।

জুয়াড়ির তথ্য গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক বর্তমানে নিষিদ্ধ আছেন সাকিব। এ মাসের ২৯ তারিখ তার নিষেধাজ্ঞা শেষ হবে। তাই কর্পোরেট লিগে খেলতে কোন সমস্যা হবে না এই অলরাউন্ডারের।

গেল মার্চে করোনার কারণে লকডাউনের আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। তার আগে মাশরাফি বলেছিলেন, অধিনায়কত্ব ছাড়লেও, ক্রিকেট খেলে যাবেন।

আগামী ১১ অক্টোবর থেকে তিনটি দল নিয়ে ৫০ ওভারের যে টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি, সেখানে খেলার কথা থাকলেও, পর্যাপ্ত অনুশীলনের অভাবে ওই প্রতিযোগিতায় অংশ নেবেন না মাশরাফি।

গত জুলাই থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছে ক্রিকেটাররা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুশীলন করতে পারেননি মাশরাফি। দেড় মাস পর তিনি সুস্থ হন।

পাপন বলেন, ‘অনুশীলন ও ফিটনেসের অবভাবে ৫০ ওভারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না মাশরাফি, তবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলবেন। এমন নয় যে, তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে খেলতে চান না মাশরাফি। তবে হঠাৎ করেই তিনি শুনতে পেরেছেন, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মাশরাফি অবশ্যই পরের টুর্নামেন্টে খেলবেন।’

ক্রিকেট মাঠে ফিরতে, বিসিবির অনুমতি নিয়েই মিরপুরে ফিটনেস প্রশিক্ষণ শুরু করবেন মাশরাফি।

তবে সাকিবের প্রত্যাবর্তনটা আরও সহজ হবে। কারণ শ্রীলঙ্কা সিরিজের প্রত্যাশায়, কিছুদিন আগে নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে অনুশীলন করেছেন সাকিব। তবে কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা সিরিজ ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব।

পাপন বলেন, ‘নভেম্বরে কর্পোরেট টুর্নামেন্টে খেলতে কোনো সমস্যা নেই সাকিবের। টুর্নামেন্টের আগেই দেশে ফিরবেন তিনি।’

এদিকে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন মাশরাফি-সাকিব। দুজনই কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়ে মাঠে ফিরবেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলবেন মাশরাফি-সাকিব

আপডেট সময় ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০