ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

একে মুম্বাইয়ের বিরুদ্ধে ৫৭ রানে হার। তার উপর এবার স্লো–ওভার রেটের জন্য জরিমানা হলো রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথের। যেহেতু রাজস্থান এবারের আইপিএলে প্রথমবার এই ভুল করেছে তাই নিয়মানুযায়ী, ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে এই অজি ক্রিকেটারকে। এর আগে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে এই একই সাজা দেয়া হয়েছিল।

আইপিএলের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আবুধাবিতে ‌গত ৬ অক্টোবর মুম্বাইয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো–ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে। যেহেতু রাজস্থানের এটি প্রথম ভুল, তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী এই সাজা দেওয়া হল।’‌

এদিকে, ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি কে?‌ লোকেশ রাহুল, রিশাব পান্ত না সঞ্জু স্যামসন?‌ কঠিন এই প্রশ্নেরই জবাব দিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা। এক সাক্ষাৎকারে তিনজনের প্রশংসাই শোনা যায় লারার মুখে। কিন্তু ধোনির যোগ্য উত্তরসূরির প্রশ্নে তিনি বেছে নিলেন রিশাব পান্তকেই।

তাঁর কথায়, ‘‌এক বছর আগে রিশাব পান্তের নাম বললে আমি হয়তো না বলতাম। তবে এখন ও ব্যাটসম্যান হিসেবে অনেক পরিণত। দেখুন দিল্লির হয়ে কীভাবে ব্যাটিং করছে। দেখেই মনে হচ্ছে দলের হয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন পান্ত। প্রথমে নিজের ইনিংসের ভিত গড়ে, দলের জন্য বড় রান করাই এখন রিশাবের লক্ষ্য।‌ এভাবে খেললে আমার মনে হয় রিশাবই প্রথম পছন্দ হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০