ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রতিবন্ধী ছেলের স্ত্রীকে যৌন নিপীড়ন, শ্বশুর আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পল্লবীতে নিজের প্রতিবন্ধী ছেলের স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম মো. আউয়াল আলী।

রবিবার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। আটক আউয়াল আলী রুপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

ভুক্তভোগীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় চার মাস ধরে শ্বশুর আউয়াল আলী ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। তার স্বামী প্রতিবন্ধী। পরে ওই ভুক্তভোগী নারী ৯৯৯ এ ফোনে করে ঘটনাটি র‌্যাবকে জানায়। পরে র‌্যাব পল্লবী থানার মিরপুর ১১ নম্বরের এ ব্লকের ১৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে আউয়াল আলীকে আটক করে। এরপর তাকে পল্লবী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. শামীম বলেন, আজকে দুপুরে র‌্যাব তাকে আটক করে। পরে সন্ধ্যার দিকে আমাদের হেফাজতে দেয়। এ ঘটনায় একটি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, প্রায় চার মাস ধরে প্রতিবন্ধী ছেলের স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করে আসছিলেন ওই বৃদ্ধ। তিনি এখন থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ভারতের রাজনীতিতে তরুণদের ‘তেলাপোকা জনতা পার্টি’ কি বিকল্প?

প্রতিবন্ধী ছেলের স্ত্রীকে যৌন নিপীড়ন, শ্বশুর আটক

আপডেট সময় ০৯:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০