ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বকেয়া পাওনার দাবিতে সোয়েটার কারখানা শ্রমিকদের আল্টিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক:  

বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ সব পাওনার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানা শ্রমিকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন তারা।

এ সময় প্রায় দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো নোটিশ ছাড়া আমাদের কারখানা গত ২৬ মার্চ থেকে ৫০০ শ্রমিককে ছুটিতে রেখেছেন মালিকপক্ষ। অথচ আমাদের একটি টাকাও দেওয়া হয়নি। এর মধ্যে দু’টি ঈদ চলে গেছে উৎসব ভাতাও পায়নি।

সেলিম নামে এক শ্রমিক বলেন, আমাদের পাওনা টাকার বিষয়ে ছয় বার মিটিং হলেও কোনো সুরাহা হয়নি। আমরা বেকার অবস্থায় অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছি। আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বকেয়ার দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি এর উত্তর পায়নি। বার বার আমাদের আশ্বাস দিয়েও পাওনা টাকা দিচ্ছে না মালিকপক্ষ। কোন বলে এমনটা করছে সেটা দেখতে হবে। সোমবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা, সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা না হলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুখা মিছিল করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বকেয়া পাওনার দাবিতে সোয়েটার কারখানা শ্রমিকদের আল্টিমেটাম

আপডেট সময় ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০